Public Relations and Publication Office
Welcome to the
Public Relations and Publication Office of NSTU
<p>নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর ‘জনসংযোগ ও প্রকাশনা দপ্তর’। ‘নোবিপ্রবির মুখপাত্র’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রচার ও প্রসারে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে দপ্তরটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় ও আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানের খবর ও ছবি সংগ্রহ করে তা প্রকাশের জন্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে প্রেরণ করা হয় এ দপ্তরের মাধ্যমে। একইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত; অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, সেল, সেন্টার, দপ্তর, হল ও সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতাসহ পুরষ্কার বিতরণী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান, উদ্যোগ ও অর্জনের সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর কাজটিও সুচারুভাবে পালন করে আসছে ‘জনসংযোগ ও প্রকাশনা দপ্তর’। সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন ক্রোড়পত্র ও বিজ্ঞাপনসমূহ জাতীয় দৈনিকে প্রকাশের কাজটিও এ দপ্তর থেকে সম্পাদিত হয়। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন, ‘বিশ্ববিদ্যালয় বার্তা’,বর্ষপঞ্জি, ডায়েরি, সমাবর্তন ম্যাগাজিন ও গুরুত্বপূর্ণ দিবসের শুভেচ্ছা কার্ডসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ প্রকাশনার কাজগুলোও জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মপরিধির অন্তর্ভুক্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন তথ্যাদি পৃথক পৃথক ছকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনে প্রকাশ, হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (হেমিস) হালনাগাদ করা ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সেন্সাসে প্রকাশের জন্য প্রেরণ করা হয় এ দপ্তরের মাধ্যমে।</p>
Head information not available.
Unit
Contact Information
Address
Noakhali Science and Technology University
Phone
01825003211
pr@office.nstu.edu.bd
Website
Link doesn't provided