Press Release
নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠান অনুষ্ঠিত
মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
অনুষ্ঠানের আহ্বায়ক ও রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব মো. হারুনুর রশিদ আজাদ, নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিসার্চ সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. নাজিয়া মাজেদী ও কৃতী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর-২০২৬’ এ নোবিপ্রবির ২৭টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য। এছাড়াও সংস্কারের পর নতুন সাজে সজ্জিত নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম আধুনিকীকরণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।