Press Release

Back to All Press Releases
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মিলাদ মাহফিল ও দোয়া
Published: 15 Jul 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ১২ জুলাই ২০২৬ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।



                   (স্বাক্ষরিত)
              ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪