Press Release

Back to All Press Releases
নোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের বিশ্ববিদ্যালয়ে যোগদান

নোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের বিশ্ববিদ্যালয়ে যোগদান

নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান
Published: 28 Jul 2026

নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। যোগদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর নবনিযুক্ত কোষাধ্যক্ষকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), নোবিপ্রবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

প্রসঙ্গত, ২৭ জুলাই ২০২৬ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 


                   (স্বাক্ষরিত)
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
        মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪