Press Release

Back to All Press Releases
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ( টিএইচএম) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ( টিএইচএম) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিদায় সংবর্ধনা
Published: 11 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ( টিএইচএম) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্র্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারত এবং মালদ্বীপসহ বিশ্বের অন্যান্য দেশ পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ট্যুরিজম সেক্টরে আমাদের বিদ্যমান সুযোগ-সুবিধার টেকসই উন্নয়ন করতে হবে। এছাড়াও ইকো-ট্যুরিজমকে উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকেরা যেনো বাংলাদেশের পর্যটন খাতে আকৃষ্ট হয়, সেদিকে সরকারের পক্ষ হতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, আমাদের ট্যুরিস্ট ফ্রেন্ডলি হতে হবে, কেননা বৈদেশিক আয়ের বড় একটি উৎস হতে পারে এই পর্যটন শিল্প। বিশ্বের উন্নত দেশসমূহ পর্যটন শিল্পের উপর নির্ভর করেই তাদের অর্থনীতি পরিচালিত করে আসছে, তেমনি আমাদের দেশেও পর্যটন শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে তুলে ধরে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।