Press Release
Back to All Press Releases
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ
Published: 16 Aug 2026
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।