Press Release
Back to All Press Releases
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজক কমিটির প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রস্তুতিমূলক সভা
Published: 03 Sep 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজক কমিটির প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় নবীন বরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।