Press Release
Back to All Press Releases
নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী
Published: 09 Sep 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহযোগিতা এবং দলবদ্ধভাবে কাজ করার মনোভাব তৈরি করে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো তারা প্রত্যেকেই বিজয়ী, কারণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের সুযোগ পেয়েছো। যারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে, তাদের আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে সকল খেলোয়াড়, আয়োজক এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সময় নোবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি খেলাধুলাতেও নোবিপ্রবিকে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাইক্রোবায়োলজি এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে মাইক্রোবায়োলজি বিভাগ টাইব্রেকারে জয়লাভ করে। পরে নোবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দল ও আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট: ২০২৫-২৬ এর চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়। এ সময় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম, ব্যাডমিন্টন, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়বৃন্দকে সার্টিফিকেট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪