Press Release
Back to All Press Releases
প্রথম আলো আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
Published: 22 Sep 2026
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে জাতীয় দৈনিক প্রথম আলো, নোয়াখালী অফিস, জেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) তারিখে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সংবর্ধনা তোমাদের মেধার স্বীকৃতি এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখার এক অনন্য অনুপ্রেরণা। জিপিএ ৫ পেয়ে তোমরা মেধার যে স্বাক্ষর রেখেছ, সেজন্য নোবিপ্রবি পরিবার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ। সন্তানদের সফল করতে অভিভাবকদের এই ত্যাগকে আমি স্বাগত জানাই। তবে মনে রাখবে, জিপিএ ৫ জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত সাফল্য নির্ভর করে তোমরা কতটা মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করছো তার ওপর। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে সফল হতে হলে এখন থেকেই গভীর অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় উপাচার্য আরও বলেন, এখনই জীবনের সঠিক পথ বেছে নেওয়ার সময়। যেকোনো পরিস্থিতিতেই পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সময়কে যে সবচেয়ে বেশি কাজে লাগাবে, সাফল্য তারই আসবে। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল চাকরি বা ব্যবসা নয়, বরং মনুষ্যত্বকে জাগ্রত করা এবং সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবন করা। আসুন, আমরা শিক্ষার মূল উদ্দেশ্যকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, প্রথম আলোর জেলা নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার টিপু সুলতান ও রাষ্ট্রীয় পুরষ্কার বিজয়ী নোয়াখালীর সাবেক দ্রুততম মানব রকিবুল্লাহ আক্তার মিলন প্রমুখ।
প্রসঙ্গত, প্রথম আলোর যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাাণিত করতে সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া শুরু হয়। জিপিএ পদ্ধতি চালুর পর ২০০১ সাল থেকে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ আয়োজন চলছে।

(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪