Press Release
Back to All Press Releases
হল প্রভোস্ট ড. মোছা: রিনু ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শিবলুর রাহমান। অনুষ্ঠানে অন্যানের মাঝে হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোবিপ্রবি হযরত বিবি খাদিজা হলে সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধন এবং সাইবার বুলিং প্রতিরোধে আলোচনা সভা
সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধন এবং সাইবার বুলিং প্রতিরোধে আলোচনা সভা
Published: 06 Oct 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে শিক্ষার্থীদের জন্য নবনির্মিত সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধন এবং নারীর বিরুদ্ধে সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে হলের সেমিনার রুম ও লাইব্রেরির উদ্বোধন করেন। পরে হল প্রশাসন কর্তৃক আয়োজিত ‘নারী ও অনলাইন নিরপত্তা: ডিজিটাল যুগে সাইবার বুলিং প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন একটি স্মার্ট সমাজ বিনির্মাণের দিকে এগোচ্ছি, তখন নারীর বিরুদ্ধে সাইবার বুলিং আমাদের সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এ ধরনের অপরাধমূলক কর্মকা- একজন নারীর মানসিক স্বাস্থ্য ধ্বংসের পাশাপাশি তাকে সামজিকভাবে হেয় প্রতিপন্ন করে বিষণ্নতার দিকে ঠেলে দেয়। নারীর বিরুদ্ধে যে কোনো ধরণের হয়রানি বা সাইবার বুলিংয়ের মত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। উপাচায অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, কেবলমাত্র আইন বা শাস্তি দিয়ে সাইবার বুলিংয়ের মত অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এক্ষেত্রে নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্যে উদ্বোধনকৃত সেমিনার রুম ও লাইব্রেরি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন উপাচার্য।
হল প্রভোস্ট ড. মোছা: রিনু ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শিবলুর রাহমান। অনুষ্ঠানে অন্যানের মাঝে হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪