Press Release

Back to All Press Releases
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ
Published: 12 Oct 2026

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আবহমানকাল থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। শারদীয় দুর্গোৎসব আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও গভীর করবে বলে আমার বিশ্বাস। এ সময় সমাজে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সকলের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, সাধারণ সম্পাদক ড. সুবোধ কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



                       (স্বাক্ষরিত)
              রায়হান কায়সার হাশেম
                 সহকারী রেজিস্ট্রার
           জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
     নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়