Press Release
নোবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘ফিল্ড ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘ফিল্ড ওয়ার্ক’ শীর্ষক সেমিনার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘ফিল্ড ওয়ার্ক - প্রজেক্ট ইন্টার্নশিপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের প্রকৃত চিত্র উপলব্ধি করার পাশাপাশি মানুষের সমস্যা চিহ্নিত করা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যকর সমাধান খুঁজে বের করার বাস্তব সুযোগ লাভ করে। এ সময় উপাচার্য, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যেনো মানুষের কল্যাণে কাজে লাগে, সেই লক্ষ্য সামনে রেখেই পেশাগত জীবনে প্রবেশ করার আহ্বান জানান। এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ভাতা চালু করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ইতিবাচক উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সিফাত-ই-মান্নানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিস, নোয়াখালীর উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪