Recent Activities
Intra University Programming Contest 2026
প্রকাশকালঃ May 5, 2026, ক্যাটাগরিঃ Programming Contest
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSTE) বিভাগের সিএসটিই ক্লাবের উদ্যোগে আজ, ০৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে Intra University Programming Contest 2026।
সকাল ১০টায় প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগ, আইসিই বিভাগ এবং আইআইটি অনুষদ থেকে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রোগ্রামিং দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দলগত সমন্বয়ের উৎকৃষ্ট প্রদর্শন করে। প্রতিযোগিতাটি টানা সাড়ে ৩ ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়।
এই প্রোগ্রামটি বিশেষভাবে সহযোগিতা করেছে সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
কন্টেস্ট শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিশেষ স্বীকৃতি হিসেবে জুনিয়র সেগমেন্ট (২০তম ব্যাচ) এবং বেস্ট ফিমেইল টিমকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসটিই বিভাগের চেয়ারম্যান ড. নাহিদ আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাভেদ হোসেন, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ফিজিক্স এবং প্রফেসর, ডিপার্টমেন্ট অব সিএসটিই। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসটিই ক্লাবের সম্মানিত অ্যাডভাইজার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রত্নদীপ কুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি এবং বাস্তব সমস্যার সমাধানে আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।