Press Release
Back to All Press Releases
নোবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে সভা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস
Published: 27 Jul 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৫ আগস্ট ২০২৬ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজকের এই সভা আহ্বান করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন এবং এ দিবসের আকাঙ্ক্ষা বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করা হবে। উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিতে সকলের সহযোগিতায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সফলভাবে পালিত হবে এ আশাবাদ ব্যক্ত করছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখা প্রধান, কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ কমিটির সদস্যবৃন্দ।

(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪