Press Release
Back to All Press Releases
নোবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু
শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জ
Published: 03 Aug 2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নেবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (০৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্যাপ্টেন সার্জেন্ট রুমি ভবনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। লাউঞ্জের কার্যক্রম উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে শিক্ষক-কর্মকর্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে উঠবে। তিনি আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তাগণ যাতে ক্যাম্পাসের ভেতরেই স্বাস্থ্যসম্মত খাবার পেতে পারে সে বিষয়টি বিবেচনায় রেখে এ লাউঞ্জ পরিচালনা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।

(স্বাক্ষরিত)
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪
ইফতেখার হোসাইন
সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
মোবা- ০১৭৩৩৯৯৮৮৯৪