Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি উপাচার্যের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন

নোবিপ্রবি উপাচার্যের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন

পরিদর্শন
Published: 11 Aug 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপাচার্য সরেজমিনে পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় উপাচার্য সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং পরীক্ষা কেন্দ্রে যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন।
 
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ও সার্বিক পরিবেশ নিশ্চিতে আরও কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে সঠিকভাবে অর্পিত দায়িত্ব প্রতিপালনের নির্দেশ দেন।