Press Release
নোবিপ্রবি উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপনা, শ্রেণিকক্ষ ও ল্যাব পরিদর্শন
পরিদর্শন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা, শ্রেণিকক্ষ ও ল্যাবরুম পরিদর্শন করেছেন। আজ বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) তিনি এ পরিদর্শন করেন। এ সময় উপাচার্য নির্মাণাধীন ৩য় একাডেমিক ভবনে অবস্থিত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাব, সেমিনার রুম এবং একাডেমিক কার্যক্রমের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য ৩য় একাডেমিক ভবনের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান। এছাড়াও একাডেমিক ভবন-৩ সংলগ্ন টিনশেডে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দেন তিনি। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত বাংলাদেশ: ইতিহাস ও ঐতিহ্য কর্ণার পরিদর্শন করেন এবং কর্ণারটিকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকা- পর্যবেক্ষণ করেন এবং নোবিপ্রবির উন্নয়নে আরও কি ধরণের উদ্যোগ গ্রহণ করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(স্বাক্ষরিত)
রায়হান কায়সার হাশেম
সহকারী রেজিস্ট্রার
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর