Press Release

Back to All Press Releases
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইনোভেশন ফেয়ার-২০২৬
Published: 03 Sep 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর নভোথিয়েটারে আগামী ১২-১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হবে। উক্ত ফেয়ারে উদ্ভাবন প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য নোবিপ্রবির উদ্যোগে রিসার্চ সেলের পক্ষ হতে একটি স্টল বরাদ্দ নেওয়া হচ্ছে।