Press Release

Back to All Press Releases
নোবিপ্রবি পরিবহন পুলে বাস সংযোজন

নোবিপ্রবি পরিবহন পুলে বাস সংযোজন

বাস সংযোজন
Published: 08 Sep 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই বাসটি সম্পূর্ণ নতুনভাবে রিনোভেট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন সংযোজিত এ বাসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজতর হবে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিঘ্রই আরও দুটি বাস পরিবহন পুলে সংযোজন করা হবে বলে জানান। এই সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বিশ^বিদ্যালয়ে আরও বাস সংযোজনের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ।

এ সময় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমানসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




               ( স্বাক্ষরিত )
            ইফতেখার হোসাইন
  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
           মোবা ০১৭৩৩৯৯৮৮৯৪